জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ‘চুয়া সেলিম’ গ্রেফতার
অনলাইন ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জেনেভা ক্যাম্পে তার গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-২-এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, সেলিমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাসহ ৩৫টির বেশি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
