কাহারোলে ৬ দিন ধরে তাণ্ডব, গ্যাস ট্যাবলেটে ৪৫ মণ মাছ নিধন
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলার ০৫ নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম আলামত মেম্বার পাড়া এলাকায় প্রায় ৬ দিন যাবত প্রতিদিনই কিছু না কিছু ঘটেই চলেছে। সর্বশেষ গ্যাস ট্যাবলেট দিয়ে পুকুরের মাছ নিধন করার অভিযোগ উঠেছে।
দলিল মূলে পুকুরের মালিক পিতা মৃত হাকিমুদ্দিনের চার পুত্র –
মোহাম্মদ মফিজ আলী,মোহাম্মদ আব্দুল ফারুক,মোহাম্মদ পিয়ার আলী,মোঃ খমির উদ্দীন ও মৃত মোকসেদ আলী, সাং- আলামত মেম্বার পাড়া।
স্থানীয়দের অভিযোগ, পুকুরের সাইডেই বাড়ি হওয়া মোঃ আব্দুল খালেক হচ্ছেন এ সকল বিষয়ের হুকুমদাতা। তার নির্দেশে মাঠে কাজ করেছে মোঃ মোমিনুল ও মোঃ তোরাব আলী।
গত ১৮/১০/২০২৬ তারিখে পুকুরে মাছ ধরতে গেলে ভুক্তভোগীর বউমা মোছাঃ নাসরিন আক্তার (১৯) কে চুল ধরে হেনস্থা ও পরবর্তীতে মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়। তিনি এখন কাহারোল হাসপাতাল থেকে দিনাজপুর মেডিকেলে রেফার্ড অবস্থায় চিকিৎসাধীন।
এর জেরে শুক্রবার ও শনিবার পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় ৪৫ মণ মাছ মেরে ফেলা হয়। ক্ষতি ২ লক্ষ ৭০ হাজার টাকা।
৫ নং সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মানিক জানান, ঘটনাটি তিনি শুনেছেন কিন্তু পরিদর্শনে এখনো যেতে পারেননি।
দিনাজপুর কাহারোল থানার এসআই আব্দুল হামিদ বলেন, অভিযোগের বিষয় তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
