কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক

ঘনিয়ে আসছে ওয়ানডে বিশ্বকাপ। দুই সপ্তাহ পর ভারতে শুরু হবে ক্রিকেট মহাযজ্ঞ। তার আগে টাইগারদের ছন্দে ফেরার ম্যাচ আজ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে টাইগারদের একাদশে বড় পরিবর্তন আসবে এটা নিশ্চিত করেই বলা যায়। কারণ ইতোমধ্যেই স্কোয়াডে এসেছে বেশ কিছু পরিবর্তন। বিশেষ করে দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস বিশ্রাম নিয়েছেন। তাছাড়া তাসকিন পেটের পিড়ায় ছিটকে গেছেন। চোট নিয়ে শঙ্কায় আছেন মেহেদি হাসান মিরাজও।

শেষ ওয়ানডেতে বাংলাদেশের ওপেনিংয়ে দেখা যেতে পারে দুই তরুণ ওপেনারকে। তানজিদ হাসান তামিমের সঙ্গী হতে পারেন জাকির হাসান। ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। তিনে খেলবেন নাজমুল হোসেন শান্ত।

মিডল অর্ডারে কিছুটা স্বস্তি থাকছে। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে থাকছেন তাওহীদ হৃদয়। সাকিব না থাকায় অন্তত ৫ বোলার নিয়ে একাদশ সাজাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সেক্ষেত্রে দুই স্পিনার শেখ মেহেদি ও নাসুম আহমেদের সঙ্গে থাকতে পারেন তিন পেসার- শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights