কিমের সঙ্গে বৈঠক চান জাপানের প্রধানমন্ত্রী, জানালেন কিমের বোন

অনলাইন ডেস্ক

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন। কিমের বোন কিম ইয়ো জং এই তথ্য জানিয়েছেন।তিনি বলেন, টোকিওর নীতি পরিবর্তন ছাড়া কোনো বৈঠকের সম্ভাবনা কম।

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার স্টেট অ্যাফেয়ার্স কমিশনের চেয়ারম্যানের সাথে সম্প্রতি দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন কিসিদা। প্রধানমন্ত্রীর (কিসিদা) জানা উচিত, তিনি চেয়েছেন বলে তার মানে এই নয় যে, তিনি কিমের সঙ্গে দেখা করতে পারবেন বা আমাদের নেতা তার সঙ্গে দেখা করবে।

কিমের বোন আরও বলেন, জাপান গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়ার বিরোধিতা করে এবং তার সার্বভৌম অধিকার লঙ্ঘন করে তা স্পষ্ট। যারা এমন করে তাদেরকে আমরা শত্রু হিসেবে বিবেচনা করি এবং তারা (শত্রুরা) আমাদের লক্ষ্যবস্তু (টার্গেট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights