কিশোরগঞ্জের পাঁচ হাসপাতালে ৫১ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাঁচ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন, কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৩ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জেলায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২১ জন। একই সময় ছাড়পত্র দেওয়া হয়েছে ২৬ জনকে।
চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪১২ জন। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৩৬১ জন রোগীকে। জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলেও জানান সিভিল সার্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights