কিশোরগঞ্জে তক্ষকসহ আটক ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জে তক্ষকসহ দুজনকে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন মো. মোস্তাকিম (৩২) ও মো. মানিক (৫০)।

বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার আশুতিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যারের কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় র‌্যাব। এসময় একটি তক্ষকসহ মো. মোস্তাকিম ও মো. মানিককে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে বন্যপ্রাণী শিকার করে অবৈধভাবে পাচারের জন্য বিক্রয় করে আসছিলেন। মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights