কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে শফিকুল ইসলাম(৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার(২৯ জুলাই) বিকাল সোয়া তিনটার দিকে সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শফিকুল ইসলাম চরপলাশ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয়রা জানায়, বিকালে ধানের জমিতে কাজ করছিলেন কৃষক শফিকুল ইসলাম। এ সময় বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
