কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ১২ ডেঙ্গু রোগী শনাক্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। একই সময় ছাড়পত্র দেওয়া হয়েছে ৯ জনকে। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম রবিবার বিকালে এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮৫ জন। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৬৪২ জন রোগীকে।

এদিকে জেলার পাঁচ হাসপাতালে ৪৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১২ জন, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।
জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলেও জানান সিভিল সার্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights