কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। সকালে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। পরে দুপুরে তাদেরকে গণধর্ষণের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানায়, আজ গভীর রাতে অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে ইয়ারপুর এলাকার একটি দোকানের ভিতরে ডেকে নিয়ে যান অভি নামের তার পরিচিত এক যুবক। পরে তাকে অভি ও সমির মিলে পালাক্রমে ধর্ষণ করেন। এসময় তাদেরকে ধর্ষণে সহয়তা করেন তাদের বন্ধু শুভ। পরে ভোর রাত চারটার দিকে ভিকটিমকে ছেড়ে দিলে তিনি ভোর রাতে আশুলিয়া থানায় উপস্থিত হয়ে তিনজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ সকালে অভিযান চালিয়ে ইয়ারপুর থেকে সমির, অভি ও শুভকে আটক করে। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হান্নান জানান, কয়েকজন মিলে মেয়েটিকে ধর্ষণ করে থাকতে পারে বা ধর্ষণের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে ভুক্তভোগী স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনা জানাজানি হওয়ার পর ওই ৩ জনকে আটক করে পুলিশ। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights