লক্ষ্মীপুরে সাড়ে ৩’শ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সাড়ে ৩শ শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শনিবার (২৬ জুলাই) সকালে দলটির শহর শাখার আয়োজনে স্থানীয় একটি রেস্তোরায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন, শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ আবু মুসা।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, শিবিরের সাবেক নোয়াখালী শহর সভাপতি ডা. সাইফুল্লাহ সাইফ, জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারী হারুনুর রশিদ।

শহর শিবিরের সভাপতি মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী আবদুল আউয়াল হামদু’র সঞ্চালনায় আরও ছিলেন শহর শিবির নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবীদের ভূমিকা রাখতে হবে। আদর্শবান মানুষ হিসেবে দেশ ও জাতি গড়তে দায়িত্ব নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights