কিশোর গ্যাংয়ের ৪৪ সদস্যকে গ্রেফতার করেছে র‍‍্যাব

অনলাইন ডেস্ক

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব-১০) রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকায় কয়েকটি আলাদা অভিযান চালিয়ে কিশোরগ্যাং-এর ৪৪ সদস্যকে গ্রেফতার করেছে।

র‍‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগ্যাং-এর ৪৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে কেরানীগঞ্জে রাজেন্দ্রপুর র‍‍্যাব-১০ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍‍্যাবের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights