মেহেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা আয়োজন
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহরের শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানের কেন্দ্রীয় শহীদ মিনারে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনর পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক প্রশাসক মো. শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক, জেলা সুপার এস এম নাজমুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
এরপর একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনতা। পুস্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার ফাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
