কী আছে ‘সুপারম্যান’ সিনেমার নতুন টিজারে

অনলাইন ডেস্ক

একমাসের ব্যবধানে হলিউডি সিনেমা ‘সুপারম্যানের’ নতুন টিজার প্রকাশ হয়েছে। সুপারম্যান চরিত্রে এবার অভিনয় করেছেন ডেভিড করেনসওয়েট।

২০১৩ সালের ‘ম্যান অব স্টিল’ এবং এর স্পিন অব সিনেমাগুলোতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা হেনরি ক্যাভিল। ২০২২ সালে এই চরিত্রে ক্যাভিল ফের ফেরার ঘোষণা দিলেও গান ও প্রযোজক পিটার স্যাফরান ডিসির নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর, এই চরিত্রে করেনসওয়েটকে নির্বাচন করেন।

১১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জেমস গান পরিচালিত এই সিনেমাটি। বেশ কিছু কারণে ৩০ সেকেন্ডের নতুন টিজারটি পেয়েছে জনপ্রিয়তা। যার মধ্যে আছে দুর্দান্ত কিছু শট। তবে টিজারের শুরুটিকেই এগিয়ে রাখবেন বেশিরভাগ দর্শক। এটি শুরু হয় একটি শক্তিশালী দৃশ্য দিয়ে। যেখানে ক্লার্ক কেন্ট ওরফে সুপারম্যান আহত এবং রক্তাক্ত অবস্থায় আর্কটিকের বরফে শায়িত। এরপরই দেখা ক্রিপ্টো দ্য সুপার ডগ-কে, আর তার পরই একটি আবেগঘন মুহূর্ত। যেখানে ম্যান অফ স্টিল একটি ছোট্ট মেয়েকে রক্ষা করছেন।

টিজারে আরও দেখা মেলে এন্টি হিরো লেক্স লুথারের। কালো সানগ্লাস পড়ে যিনি পৌঁছে গেছেন আর্কটিকে। সম্ভবত সুপারম্যানের খোঁজে। মুখ থেকে আগুন উগরে দেওয়া এক দানবের দেখা মেলে এক ঝলক। আরও আছে- কাঁচের ক্যাপসুল ভেঙে বেরিয়ে আসছে সুপারম্যান, পতাকা তুলে ধরা শিশু, প্রেমিকার সঙ্গে আলিঙ্গনরত সুপারম্যান এবং আরও দারুণ কিছু দৃশ্য।https://youtu.be/ocbVXOAhO_k

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights