কুড়িগ্রামে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
খন্দকার একরামুল হক সম্রাট, কুড়িগ্রাম
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তি সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ।
শনিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ-সভাপতি শেখ বাবুল, সাইদ হাসান লোবান, যুগ্ম সম্পাদক আ.ন.ম ওবায়দুর রহমান, ফজলে নুর তানু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, রুহুল আমিন দুলাল, আতাউর রহমান বিপ্লব, মতি শিউলী ও ফারাহানা মিমি প্রমুখ।
বক্তারা, আগামী নির্বাচনে দলের তথা শেখ হাসিনার বিজয় তরান্বিত করতে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।
