টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. আয়াত উল্লাহ (২৬) নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার মির্জারজোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. আয়াত উল্লাহ মিয়ানমার মংডু শহরের ডেইলপাড়ার মৃত কাদির হোসেনের ছেলে।
টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি)অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ থেকে আনুমানিক ৭০০ গজ পূর্ব দিকে মির্জারজোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।

এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল এলাকায় অভিযান চালায়।এসময় একটি পোটলাসহ এক যুবককে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights