কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
কুড়িগ্রাম প্রতিনিধি:
“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো; সযত্নে তোমায় রাখবো আগলে” এই প্রতিপাদ্যকে ধারণ করে নানা আয়োজনে কুড়িগ্রামে পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলকুড়ি মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে শতাধিক প্রবীণ নাগরিককে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হুমায়ুন কবীর, প্রবীণ সামিউল ইসলাম নান্টু, সমাজসেবা কর্মকর্তা মেহদী হাসান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ফজলুল করিম ফারাজী, সুজন মোহন্ত, মশিউর রহমান বিপুলসহ অন্যান্যরা।
আলোচনা সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “পরিবারের প্রবীণদের ভূমিকা অপরিসীম। আমরা প্রবীণদের হাত ধরেই পৃথিবীতে এসেছি। প্রবীণরা যেন অবহেলার পাত্র না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। কারণ, আমরাও একদিন প্রবীণ হবো।”
