নড়াইল পৌরসভায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত
মো: মহিউদ্দীন, নড়াইল
নড়াইল পৌরসভার ৯টি ওয়ার্ডে স্বচ্ছতার সাথে ওএমএস ডিলার নিয়োগের লক্ষ্যে লটারী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার (৩ জুলাই) বিকালে জেলা প্রশাসকের হলরুমে এ লটারী অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৯টি ওয়ার্ডে ওএমএস ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর আগ্রহীদের আবেদন যাচাই-বাছাই শেষে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। লটারী পরিচালনা করেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
লটারীতে বিজয়ীরা হলেন নড়াইল পৌরসভার ১নং ওয়ার্ডে (রঘুনাথপুর গাড়োচুড়া বাজার)মোঃ ইকবাল হোসেন, ২নং ওয়ার্ডে (বরাশুলা এতিমখানা সংলগ্ন) শাহনেওয়াজ মুকুল, ৩নং ওয়ার্ডে (মহিষখোলা চৌরাস্তা সংলগ্ন) মোঃ বিপ্লব হোসেন, ৪নং ওর্য়ার্ডে (আলাদাতপুর পুরাতন বাসটার্মিনাল সংলগ্ন) রাসেল আহমেদ সবুজ, ৫নং ওয়ার্ডে (ভওয়াখালী প্রেসক্লাব রোড সংলগ্ন) মফিজুর রহমান জমাদ্দার, ৬নং ওয়ার্ডে (কুড়িগ্রাম রূপগঞ্জ) আবুহেনা মোঃ রাশেদুজ্জামান, ৭নং ওয়ার্ডে (মাছিমদিয়া সুলতান বাজার সংলগ্ন) আরিফুল বিশ্বাস, ৮নং ওয়ার্ডে (উজিরপুর মাধ্যমিক স্কুল সংলগ্ন) মোঃ মনিরুল গাজী ও ৯নং ওয়ার্ডে ( বিজয়পুর স্কুল সংলগ্ন) মোঃ দেলোয়ার হোসেন।
লটারী অনুষ্ঠানে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এমএম আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান মাহমুদ রাসেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের-উপ-পরিচালক মোঃ জসিম উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজ, নড়াইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান, পুলিশ পরিদর্শক মোঃ বোরহান উদ্দিন।
এদিকে বিগত দিনে যারা ডিলার ছিলেন তারা যথাযথ নিয়ম মেনে আবেদন করলে ও তাদের আবেদন বাতিল করা হয়।
