কুড়িগ্রামে গাঁজাসহ আটক ৩

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে পৃথক অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার মধ্যকুমোরপুর এলাকায় অভিযান চালিয়ে ডিমবাহী একটি পিকাপ ভ্যান থেকে তিন বস্তায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। এসময় পিকাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি।

আটককৃতরা হলেন, নাগেশ্বরী থানার চৌকিদার পাড়া গ্রামের আমিনুল ইসলাম এবং নাগেশ্বরী পৌরসভার মনিচর গ্রামের রিপন খান।
অপরদিকে শনিবার ভোরে ২৫ কেজি গাঁজাসহ নাগেশ্বরী উপজেলার অন্তরপুর এলাকার মাদক কারবারী ছকিম উদ্দিনকে আটক করে নাগেশ্বরী থানা পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান ও জেলা ডিবি পুলিশের ওসি মো. আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights