বিএনপির দুই নেতাকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এবং বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদক শফিকুল হক মিলনকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

শনিবার দুপুরে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলন থেকে প্রশাসনকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে বলা হয়, যদি ওই দুই নেতাকে নতুন করে ষড়যন্ত্রমূলক গায়েবি মামলায় জড়ানো হয়, তাহলে সাধারণ জনগণকে নিয়ে সরকার বিরোধী আন্দোলন এবং গণবিস্ফোরণ ঘটানো হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights