কুড়িগ্রামে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে স্বর্গীয় অম্বিকাচরণ রায়ের স্মৃতিস্বরুপ ‘অম্বিকা ফাউন্ডেশন’কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষাথীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে উলিপুর গোবিন্দ জিঁউ মন্দির প্রাঙ্গণে প্রয়াত অম্বিকাচরণ রায়ের তৃতীয় পুত্র অধ্যাপক ও অবসরপ্রাপ্ত সরকারি কলেজ অধ্যক্ষ নিখিল চন্দ্র রায় এবং তার পৌত্র ও রংপুর এনসিসি ব্যাংক এর ম্যানেজার রবীন্দ্রনাথ রায়ের আর্থিক সহযোগিতায় ‘অম্বিকা ফাউন্ডেশন’এ উপজেলার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করে।

এসময় অম্বিকাচরণ রায়ের পৌত্র উলিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়,পুত্র সুভাষ চন্দ্র রায়ের স্ত্রী গীতা রায়,গোকুল চন্দ্র রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বর্গীয় অম্বিকাচরণ রায় উলিপুর উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ বছরেরও অধিক সময় শিক্ষকতা করেন এবং তিনি ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৯ খ্রিষ্টাব্দে পরলোকগমন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights