বগুড়ায় শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীত বিএনপি-জামায়াতের মঙ্গল প্রদীপ প্রজ্বলন

অনলাইন ডেস্ক
বগুড়ার শেরপুরে টাউন বারোয়ারি দুর্গোৎসবের ৭৩তম অধিবেশনে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেছে বিএনপি ও জামায়াতের নেতারা। বুধবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীতে শহরের স্যানালবাড়ির মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পূজা মণ্ডপ কমিটির সভাপতি স্বপন কুমার কুণ্ডু।

অনুষ্ঠানের শুরুতেই বিশ্বশান্তি কামনা করে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। টাউন বারোয়ারি দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মোহন্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ দবিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল হক, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights