কুড়িগ্রামে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: ১৮.০৫.২০২৬
কুড়িগ্রামের চিলমারীতে বিভিন্ন দাবিতে মউশিক (মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম) শিক্ষক কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প-এর শিক্ষক, শিক্ষিকা, কেয়ারটেকারসহ সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮ মে) বেলা সাড়ে ১১ টায় শিক্ষক কল্যাণ পরিষদের আয়োজনে চিলমারী উপজেলা মডেল মসজিদ হলরুমে সংবাদ সম্মেলন করেন শিক্ষকগণ।
এসময় বক্তব্য রাখেন মউশিক চিলমারী সভাপতি মাও আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি ইমান আলী, সাংগঠনিক মাও আতিকুর রহমান, শিক্ষক প্রতিনিধি হাফেজ ইউসুফ আলী, সদস্য কারী রফিকুল ইসলাম প্রমুখ। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তরা “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মউশিক শিক্ষকদের ভূমিকা” শীর্ষক এই সংবাদ সম্মেলনে শিক্ষা সম্প্রসারণে শিক্ষকদের দাবী ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। এরআগে চিলমারী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights