কুড়িগ্রাম সীমান্তে ২৭ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ কেজি ভারতীয় গাঁজা, ৫৫টি গরু ও বিপুল পরিমাণ কসমেটিকস প্রায় ২৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতের দিকে কুড়িগ্রাম-২২ বিজিবির অধীন ধলডাঙ্গা বিওপির সীমান্ত এলাকার মাস্টারপাড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ৫৩ কেজি ভারতীয় গাঁজা, ৫৫টি গরু ও বিপুল পরিমাণ কসমেটিকসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। তবে এ ঘটনায় বিজিবি কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ ব্যাপারে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে পুশইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও সীমান্ত অপরাধ মোকাবিলায় ২২-বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি প্রত্যেকটি বিওপি থেকে বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের টহল ও অবৈধ মালামাল জব্দ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights