কুতুবদিয়ায় চোলাই মদসহ কারবারি আটক

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজার কুতুবদিয়ায় চোলাই মদসহ এক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১০টায় পুলিশের একটি বিশেষ টিম উত্তর ধুরুং পূর্ব তেলিয়াকাটা থেকে তাকে আটক করে বলে থানা সূত্র জানায়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রমজান চাকমা জানান, পুলিশের সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০ টায় পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উত্তর ধুরুং পূর্ব তেলিয়াকাটা গ্রামের মাহমুদ উল্লাহর পুত্র মাদক ব্যবসায়ী মো. মামুনকে (৩২) আটক করেন। আটককের সময় তার ঘর তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা বেশ কিছু পরিমাণ দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights