কুতুবদিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কুতুবদিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মো. সোহেল (২৯) নামে ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ আমজাখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. সোহেল ওই গ্রামের মোহাম্মদ আলমের ছেলে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় (মামলা নং ৭০২/১৮) দীর্ঘদিন পলাতক আসামি মো. সোহেলকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালে একই এলাকার এক কন্যা শিশুকে ধর্ষণ করেন। পরে, ওই শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মো. সোহেলের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী পরিবার।
