কুমির আতঙ্কে পর্তুগাল শিবির, হোটেলেই ছিলেন রোনালদোরা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগে মাঠের বাইরে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে পর্তুগাল দল। রোনালদোদের ক্যাম্পের আশপাশে কুমির দেখা যাওয়ায় আতঙ্কে ছিলেন খেলোয়াড়রা।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ গার্ডেন্সে অবস্থান করছে পর্তুগাল দল। অভিযোগ অনুযায়ী, ক্যাম্পের কাছাকাছি অন্তত চারটি কুমির ঘোরাফেরা করতে দেখা গেছে। এতে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হওয়ায় অনেক খেলোয়াড় হোটেল থেকে বের হতে অনিচ্ছুক হয়ে পড়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জলাশয়সংলগ্ন পার্ক এলাকা থেকেই কুমিরগুলো উঠে আসছে। আগেও ওই অঞ্চলে এমন দৃশ্য দেখা গেছে বলে জানা যায়। তবে অন্য দেশের খেলোয়াড়দের জন্য এটি নতুন ও অস্বস্তিকর অভিজ্ঞতা।

পরিস্থিতির কারণে পর্তুগাল দলের বেশিরভাগ খেলোয়াড় এখন হোটেলের জিমেই সময় কাটাচ্ছেন। অনুশীলনের বড় অংশও সেখানেই সীমাবদ্ধ রাখা হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে আয়োজকদের অবহিত করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে যে অনুশীলনে কোনো বাধা হবে না। তবে তারপরও খেলোয়াড়দের মধ্যে উদ্বেগ পুরোপুরি কাটেনি।

পর্তুগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন রাত ১০টা ৩০ মিনিটে কঙ্গোর বিপক্ষে। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৮ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে দলটি।

সূত্র: ইয়াহু স্পোর্টস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights