কুমিল্লায় বাস চাপায় বিএনপির দুই নেতা নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই বিএনপি নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার তাজমহল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর দক্ষিণ উপজেলার লালবাগ গ্রামের মৃত আবদুল ওহাব কেরানীর ছেলে দেলোয়ার হোসেন (৪০) ও গিলাতলী গ্রামের মোহন মিয়ার ছেলে ইরফানুল হক মানিক (৪১)।
নিহতদের মধ্যে দেলোয়ার সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব ও ইরফানুল হক মানিক সদর দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক টিপু রায় জানান, কুমিল্লা থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস চৌদ্দগ্রাম উপজেলার তাজমহল হোটেলের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটিকে উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে, বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা মরদেহ দু’টি নিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights