কুমিল্লায় রাইডারকে পিটিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে কাজী ইউসুফ হোসেন নামে এক মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে এ ঘটনা ঘটে। তিনি কনকাপৈত ইউনিয়নের কনকাপৈত কাজী বাড়ির ব্যাংকার কাজী একরামের ছোট ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার।

জানা গেছে, গত ২-৩ দিন আগে কনকাপৈত স্কুল মাঠে বালু লোড-আনলোড নিয়ে বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারের আবুল কালাম আজাদের মালিকানাধীন ট্রাক্টরের চালকের সাথে রাইডার কাজী মো. ইউসুফের বাক-বিতণ্ডার ঘটনা ঘটে। ওই সময় আবুল কালাম আজাদ রাইডার কাজী মো. ইউসুফকে আমজাদের বাজার সীমানায় যেতে নিষেধ করে হুমকি দেন। সোমবার ভোরে কাজী মো. ইউসুফ রাইড শেয়ারিং করতে আমজাদের বাজার রাস্তার মাথায় গেলে তার উপর হামলার ঘটনা ঘটে। পরে স্বজনরা খবর পেয়ে কাজী মো. ইউসুফকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত কাজী মো. ইউসুফ এলাকায় ইসলামী সংগীত শিল্পী হিসেবে পরিচিত। তবে সম্প্রতি তিনি জীবিকার প্রয়োজনে মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করতেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুী বলেন, ইউসুফ হোসেন নামে অসুস্থ একজনকে স্বজনরা হাসপাতালে এনেছে। অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ট্রাক্টরে বালুর লোড-আনলোড নিয়ে কাজী ইউসুফ নামের একজনের বাক-বিতণ্ডা হয়েছে। আজকে সকালে আমজাদের বাজার গেলে তার উপর হামলার ঘটনা ঘটে। তবে শুনেছি, হার্ট অ্যাটাকে মারা গেছে। তারপরও পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights