কুমিল্লায় শহীদ মিনারে মহানগর বিএনপির শ্রদ্ধা

কুমিল্লা প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে মহানগর বিএনপির নেতৃবন্দ। মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামন আমির, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক সারোয়ার জাহান ভূইয়া দোলন, মহানগর বিএনপির সদস্য অধ্যাপক নেছার আহাম্মেদ রাজু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লব, সহ-সভাপতি আসিফ মাহমুদ জহির, রকিবুল করিম বিটু, যুগ্ম-সম্পাদক ফয়সল উর রহমান পাবেল, তারেক উল ইসলাম, মো. ইউসুফ, মহানগর বিএনপির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুন, সহ-সভাপতি এ কে এম মর্তুজা তপু, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক সবুজ, মহানগর সাংগঠনিক সম্পাদক এ কে এম শাহেদ পান্না, মহানগর ছাত্রদল সভাপতি রিয়াজ উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রদল সভাপতি নাদিমুর রহমান শিশির, মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু, সিনিয়র সহ-সভাপতি কাজী ফখরুল ইসলাম মিঠু, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হক পিটার ও সিনিয়র সহ-সভাপতি ফরিদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights