কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হলেন আশিকুর রহমান

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের মেয়াদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

রবিবার (৯ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন অনুযায়ী তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনের ক্রমবর্ধমান জনসংখ্যা ও দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে সুপেয় পানি সরবরাহ এবং দীর্ঘমেয়াদি নগর ব্যবস্থাপনার লক্ষ্যে চলতি বছরের ১৩ মে কুমিল্লা ওয়াসা গঠনের নীতিগত সিদ্ধান্ত ও অনুমোদন দেয় সরকার।

নতুন এই কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে কুমিল্লা শহরের নাগরিকদের জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং কার্যকর পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।

এদিকে, দায়িত্ব পালনে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সবার সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights