কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন

কুমিল্লা প্রতিনিধি

প্রত্নতত্ত্বের লীলাভূমি লালমাই পাহাড়ে অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বসেছে আন্তজার্তিক প্রত্নতত্ত্ব সম্মেলন। আজ শুক্রবার এই সম্মেলনের উদ্বোধন করা হয়।

কুবি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে ২ দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। কুবি প্রত্নতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ ইতিহাস সমিতি এই আয়োজন করেছে। বৃহস্পতিবার কুবি প্রত্নতত্ত্ব বিভাগের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে জার্মান, ভারতসহ দেশের প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ ও নবীন গবেষকরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন কুবি ভিসি ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন কুবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ড. অনিল কুমার। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কাশেম।

বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সুরমা জাকারিয়া চৌধুরী।

বক্তারা আশা করেন, এই সম্মেলনের মাধ্যমে লালমাই ময়নামতি অঞ্চলের ঘুমন্ত সভ্যতা নিয়ে বিশদ আলোচনা হবে। এতে এই অঞ্চলের সমৃদ্ধ অতীত বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights