কুমেকের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাসান

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এম এম হাসান। তিনি কুমেকের ইউরোলজি বিভাগের প্রধান এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে বিভাগের উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. এম এম হাসানকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

জানা যায়, অধ্যাপক ডা. এম এম হাসান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২৫তম ব্যাচের শিক্ষার্থী। তিনি এমবিবিএস ও এমএস (ইউরোলজি) ডিগ্রি অর্জন করেন। কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার এলাকার আবদুর রাজ্জাকের ছেলে অধ্যাপক ডা. এম এম হাসান চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ড্যাবের সাথেও যুক্ত ছিলেন।

অধ্যাপক ডা. এম এম হাসান মাসুম বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করব। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম, চিকিৎসা শিক্ষা ও একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ করতে দায়িত্বশীলতার সাথে কাজ করে যেতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights