কুয়াকাটায় সাহিত্য মেলার উদ্বোধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কুয়াকাটায় দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম প্রধান আতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আ: বারেক মোল্লা, জেলা কালচারাল অফিসার কাজী মো. কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধ মানষ কান্তি দত্ত প্রমুখ।

এর আগে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে আগত কবি সাহিত্যিকদের সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেন জেলা প্রশাসক নিজ হাতে। এসময় বিভিন্ন উপজেলা থেকে আগত কবি সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।
মেলায় ৫টি স্টলের মাধ্যমে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের কবিতা, ছড়া, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ, গবেষণা ও প্রভৃতি রচনার বই প্রদর্শনী করা হয়। চলবে ৩১ জুলাই সোমবার পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights