ডেঙ্গুতে মৃত্যুহীন বছরের প্রথম দিন

অনলাইন ডেস্ক

দেশে বছরের প্রথম দিনে ডেঙ্গুতে মৃত্যুর দুঃসংবাদ শুনতে হলো না। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে কেউ মারা যাননি। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকা মহানগরের বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন।
ডেঙ্গুতে গত বছরের শেষ দিন দুই জনের মৃত্যু হয়। তাদের নিয়ে গত বছর এই রোগে ১ হাজার ৭০৫ জন মারা যান, যা দেশের ইতিহাসে ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights