কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে অর্ধগলিত একটি ডলফিন। এটির দৈর্ঘ্য ৯ ফুট ও প্রস্থ ২ ফুট। ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে।

শুক্রবার সকালে সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন পয়েন্টে মৃত ডলফিনটি দেখতে পায় স্থানীরা। পরে তারা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়। তবে ঠিক কিভাবে এটি মারা গেছে তা নিশ্চিত করতে পারেনি কেউ।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির লেজে এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ধারণা জেলেদের জালের আঘাতে এটি মারা যেতে পারে। অর্ধগলিত ডলফিনটি বৃহস্পতিবার রাত ১২টার দিকে জোয়ারে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ভেসে আসে।
আন্তর্জাতিক গবেষণা সংস্থার ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ, ইউএসআইডি ইকোফিশ-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এর আগেও বেশ কিছু মৃত ডলফিন কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে। এটি ইরাবতী প্রজাতির ডলফিন।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে ওখানকার বিট কর্মকর্তাকে মৃত ডলফিনটি মাটি চাপা দেওয়ার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights