কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের ঈদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।

শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেলা ১১টায় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে (২৯ মিন্টো রোড) এই শুভেচ্ছা বিনিময় শুরু হয়। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এসময় তিনি আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, জার্মান, জাপান, কোরিয়া, ইটালি, ইন্ডিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নেপাল, ভুটান, বেলজিয়াম, সিঙ্গাপুর, মায়ানমার, থাইল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, প্যালেস্টাইন, আলজেরিয়া, কসোভো, আলবেনিয়া, ব্রুনেই, মালদ্বীপ, শ্রীলংকা প্রভৃতি দেশের কূটনীতিকবৃন্দ এবং ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে মেহমানদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights