কেন এক্স বন্ধ, জানালেন পাকিস্তানের তথ্যমন্ত্রী পাকিস্তানের তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

পাকিস্তানে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। এ নিয়ে চলছে নানা সামালোচনা। এবার এ বিষয়ে মুখ খুললেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

তিনি বলেছেন, বাক স্বাধীনতা বন্ধের জন্য নয়, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এক্স এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এক সাক্ষাৎকারে ওই মন্ত্রী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই তত্ত্বাবধায়ক সরকার সামাজিক যোগাযোগমাধ্যটি বন্ধ করেছিল।
বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীরা পাকিস্তানের বিরুদ্ধে প্ল্যাটফর্মটি ব্যবহার করছে। যার অনুমোদন দেওয়া হবে না বলেও জানান তারার।

তিনি বলেন, কোনও ধরনের চেক ছাড়াই সন্ত্রাসীরা এক্সে লাইভ কার্যক্রম চালাচ্ছে। সূত্র: ডন নিউজ, জিও নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights