মহেশপুরে ৩৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার হওয়া ৩৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। শনিবার সকালে খালিশপুর ৫৮ বিজিবির সদর দপ্তরে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে বিজিবির কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা শেষে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিজিবি জানায়, ২০২৩ সালের ১৪ মার্চ থেকে ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার হওয়া ১২ হাজার ৪’ ৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১৩ বোতল সিরাপ, ৪৯ হাজার ৮০ বোতল মদ, ৭৬ কেজি গাজা, এবং ৮’শ ৭১ পিস ভারতীয় ইয়াবা ধ্বংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights