কেন এমবাপ্পেকে নিয়ে কথা বলতে চান না পিএসজি কোচ?

অনলাইন ডেস্ক

অবশেষে কঠিন সিদ্ধান্তটি নিয়েই নিলেন কিলিয়ান এমবাপ্পে! নিজের দেশীয় ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ছেন ফরাসী বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

গত বৃহস্পতিবার ইএসপিএন জানিয়েছে, দল ছাড়ার বিষয়ে পিএসজি কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন এমবাপ্পে। চলতি মৌসুমের ক্লাবটির সঙ্গে আর চুক্তি বাড়াতে চান না তিনি। আগামী মৌসুমে নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন তিনি।

এমবাপ্পের পিএসজি ছাড়ার ঘোষণা আসার পর গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে এই বিষয়ে পিএসজি কোচ লুইস এনরিকের কাছে জানতে চাওয়া হয়। তবে এ বিষয়ে কোনো কথা বলতেই রাজি হননি এনরিক।
এনরিক বলেন, ‘আমি কোনো কিছু বলতে পারবো না। এ নিয়ে মন্তব্য করার কিছু নেই। সব কিছু শেষ হলেই তবে এ বিষয়ে কথা বলার চেষ্টা করবো। অফিসিয়ালভাবে কোনো পক্ষ থেকেই কোনো ধরনের মন্তব্য আসেনি। কিলিয়ান এমবাপ্পেও সামনাসামনি কোনো কিছু বলেনি। যখন উভয় পক্ষ কথা বলবে, তখনই আমি এ বিষয়ে মন্তব্য করবো।’

এমবাপ্পে পিএসজি ছেড়ে চলে গেলে দলের উপর প্রভাব পড়বে কিনা জানতে চাইলে এনরিক বলেন, ‘আমি মোটেও চিন্তিত নই। ক্লাব নিয়ে সবসময়ই গুজব ছড়ানো হয়। তা কীভাবে পরিচালনা করতে হয় সেটি আপনাকে জানতে হবে। সর্বদাই সমালোচনাও থাকবে আবার প্রশংসাও থাকবে। আপনি যদি এটি পছন্দ না করেন তবে আপনি এই জাতীয় ক্লাবে থাকতে পারবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights