কেরানীগঞ্জে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পৃথক দুটি অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২০ পুরিয়া হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)। গ্রেফতারকৃতরা হলেন- মো: মোক্তার হোসেন (৫০), সুমন (৩৮), রুবেল হোসেন (৩৩)। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনর্চাজ সফিকুল ইসলাম সুমন।

তিনি জানান, রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ইসলামপুর এলাকা থেকে ৪০ পিচ ইয়াবাসহ মো. মোক্তার হোসেন ও মো. সুমন নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। একই রাতে আরেকটি অভিযান চালিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে ১২০ পুরিয়া হেরোইনসহ মো. রুবেল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানায়, গ্রেপ্তার তিনজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights