কেশবপুরে বিজয়স্তম্ভ নির্মাণ কাজ উদ্বোধন
মোঃ মেহেদী হাসান সুমন,কেশবপুর (যশোর)।।যশোরের কেশবপুরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে বিজয়স্তম্ভ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
শহরের মাইকেল গেট সংলগ্ন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের পুকুর পাড় এলাকায় রবিবার (০৪ জুন) দুপুরে উক্ত বিজয় স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এটিএম বদরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
