কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
সিলেট ব্যুরো
দেশের পুরোনো কূপগুলো ২০২৩ সাল থেকে নতুন করে ওয়ার্কওভার শুরু হয়। এরমধ্যে সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন ১৪টি কূপের ওয়ার্কওভার চলমান রয়েছে। ইতোমধ্যে কৈলাশটিলার ১ নম্বর কূপসহ ৭টি কূপের ওয়ার্কওভার সম্পন্ন হয়েছে এবং সবগুলোতেই গ্যাসের মজুদ পাওয়া গেছে।
