কোহলি-গম্ভীর দ্বন্দ্ব নিয়ে যে মিম বানাল ভারতীয় পুলিশ

অনলাইন ডেস্ক

লখনউ জায়ান্ট বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সাথে হয়ে ব্যঙ্গ-কৌতুকও।

কোহলি এবং গম্ভীরের সেই ঝামেলার ছবি দিয়েই মিম তৈরি করেছে ভারতের উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ পুলিশ।

কোহলি এবং গম্ভীরের দ্বন্দ্বের সেই ছবি দিয়ে উত্তরপ্রদেশ পুলিশ লিখেছে, ‌আমাদের কাছে কোনও সমস্যাই ‘বিরাট’ এবং ‘গম্ভীর’ নয়। যে কোনও জরুরি পরিস্থিতিতে ১১২ নম্বরে ফোন করুন। সেই ছবিটি পোস্ট করার সময় ক্যাপশনে লেখা হয়েছে, তর্কাতর্কি এড়িয়ে যান। কিন্তু আমাদের ফোন করতে ভুলবেন না।
গতকাল মঙ্গলবার কলকাতা পুলিশও কোহলি ও গম্ভীরের ছবি দিয়ে মিম তৈরি করেছিল। সেখানে জানানো হয়, কেউ যদি আপনার কাছ থেকে ফোনের ওটিপি চান তা হলে কিছু বলবেন না, চুপ করে থাকুন। সঙ্গে গম্ভীর ও কোহলির দু’টি ছবি দেয় তারা, যেখানে দেখা যাচ্ছে দু’জনেই চুপ করার ভঙ্গিতে মুখে আঙুল দিয়ে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights