ক্যামেরুনে অপহৃত ১০ শিশু উদ্ধার, আটক ৫০

অনলাইন ডেস্ক

ক্যামেরুনের উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে গত সপ্তাহে অপহরণ হওয়া ১০ শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে অপহৃতদের একজন মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দে থেকে এএফপি জানায়, কাউসেরি থেকে বাসে করে মারোয়া যাওয়ার পথে সীমান্ত পার করে নাইজেরিয়ায় নিয়ে যাওয়ার পর থেকে শিশুদের জিম্মি রাখা হয়েছিল। তবে এ ঘটনায় ক্যামেরুন কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ফার নর্থ প্রদেশের গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, ‘নাইজেরিয়া ও চাঁদের সেনাবাহিনীসহ ক্যামেরুনের সেনাবাহিনী ও জিহাদি-বিরোধী টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালিয়ে ১০ শিশুকে উদ্ধার করেছে।’

তিনি আরো বলেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে তাদের মধ্যে একজন প্রাণ হারিয়েছে।’

তবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি।

অভিযানে ৫০ জনকে আটক করা হয়েছে। অপহরণ কীভাবে ঘটেছে বা এর সঙ্গে জড়িতরা জিহাদি গোষ্ঠী বোকো হারামের সদস্য কি না, সে ব্যাপারে গভর্নর কোনো মন্তব্য করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights