ক্রীড়া ক্ষেত্রে কোনো রকমের সিন্ডিকেট থাকবে না : পরিবেশমন্ত্রী

অনলাইন ডেস্ক

ক্রীড়া ক্ষেত্রে কোনো রকমের কোনো সিন্ডিকেট বা বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, যারা যোগ্যতার বলে এগিয়ে যেতে পারবে, তারা সব সুযোগ-সুবিধা পাবে।

ফেনীতে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনে মন্ত্রী এসব কথা বলেন।

শনিবার বিকাল ৪টায় ফেনী খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশমন্ত্রী এ ক্রীড়া ইভেন্টের উদ্বোধন করেন।

তিনি বলেন, মনস্তাত্ত্বিক ও শারীরিক বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নিতে হবে। শুধু পড়া লেখা আর বই পড়লে হবে না। এখন থেকে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডের শিক্ষার্থীদের কোনো না কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত করা হবে। যাতে করে আমরা তাদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী ২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights