ক্ষতিপূরণ পেল মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশীর পরিবার

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ার পেনাং-এ ভবন ধসে নিহত তিন বাংলাদেশীর পরিবার ক্ষতিপূরণ পেয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র বলছে, নিহতদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ৬ লাখ ২০ হাজার টাকা দিয়েছে মালয়েশিয়ান কোম্পানিটি।

ক্ষতিপূরণ পাওয়া নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেশ আলী, কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের ওসমান মন্ডলের ছেলে মো. আহাদ আলী।
এদিকে নিহতদের মরদেহ খুব শিগগিরই দেশে পাঠানোর সকল কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এস এম জাহিদুর রহমান।

২৮ নভেম্বর রাত ৯.৪৫ মিনিটে পেনাং-এ নির্মাণাধীন ভবনের পিলার ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন দুই বাংলাদেশী। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এ ঘটনায় মারাত্মক আহত হন আরও দুই বাংলাদেশী। ১৮ জন বাংলাদেশী নির্মাণ শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights