ক্ষেপণাস্ত্র হামলার আগে ইসরায়েলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৮

অনলাইন ডেস্ক

ইরান থেকে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার আগে ইসরায়েলের তেল আবিবে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে মোট আটজন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির জাফা শহরের একটি রেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলের স্বাস্থ্য কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, দুইজন বন্দুকধারী এ হামলা চালিয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও নয়জন। পুলিশের পাল্টা হামলায় হামলাকারীরা নিহত হয়েছেন। তবে এখনও হামলার কারণ জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বন্দুকধারীরা পথচারীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে।

টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে, হামলাকারীদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন মেহমেদ খালাফ সাহের রজব ও হাসান মোহাম্মদ হাসান তামিমি। তারা দুজনেই পশ্চিম তীরের হেবরনের বাসিন্দা। তবে সূত্র : সিএনএন ও বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights