খাগড়াছড়িতে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনে কর্মসূচি শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে খাগড়াছড়িতে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের কর্মসূচি শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুষ্মিতা খীসা, প্রাক্তন প্রধান শিক্ষক নব কমল চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের আবাসন বিষয়ক সম্পাদক চাইথোয়াই মারমা, বিএমএসসির জেলা কমিটির সভাপতি আওয়াবাই মারমা।

মানববন্ধনে পিংকি বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব গীতিকা ত্রিপুরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক নমিতা চাকমা। দিবসের তাৎপর্য তুলে ধরে ধারণা পত্র পাঠ করেন ওইমেন একটিভিস্ট ফোরামের সদস্য উখি চাকমা। মানববন্ধন শেষে জেলা শিল্পকলী একাডেমী মিলনায়তনে “নারী ও কন্যা শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে একত্রিত হউন” প্রতিপাদ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার বলেন, কন্যা সন্তানদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে সে ব্যাপারে সচেতন হতে হবে। নিজের পরিবার ও সমাজের বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। সকল ধরনের আচার ব্যবহারে শৃঙ্খলা রক্ষা করতে হবে। ব্যবহারে পরিবর্তন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুষ্মিতা খীসা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিশ্বজিৎ চাকমা, কাবিদাং এর নির্বাহী পরিচালক লালসা চাকমা, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, মিলনপুর মহিলা সমিতির সভানেত্রী ত্রিনা চাকমা।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ-২০২৪ উদযাপন কমিটির আহ্বায়ক নমিতা চাকমা ও সদস্য সচিব গীতিকা ত্রিপুরা। সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর অধিকার রক্ষা এবং একটি নিরাপদ সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights