খাগড়াছড়িতে ভারী বর্ষণে নদীর পানি বৃদ্ধি, পাঁচ শতাধিক পরিবার প্লাবিত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে গত দুই দিনের ভারী বর্ষণে চেঙ্গী ও মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রায় পাঁচ শতাধিক পরিবারে বাড়িঘর পানিতে ডুবে গেছে।

আজ শুক্রবার ভোর থেকে খাগড়াছড়ি সদরের মুসলিমপাড়া, মেহেদীবাগ, কালাডেবা, গঞ্জপাড়া, ঠাকুরছড়া, শব্দমিয়া পাড়া, শান্তি নগর, পুরাতন জীপ স্টেশন এলাকা ও দীঘিনালা মেরুং এলাকার বেশ কটি গ্রাম পানিতে ডুবে গেছে।

পৌর শহরের সবজি বাজার ও সড়কটি এখন পানির নিচে। ডুবে যাওয়া গ্রামগুলোর লোকজন হঠাৎ করে পানি ওঠায় চরম দূর ভুগে পরেছে। এসব লোক আশ্রয় কেন্দ্র গুলোতে আশ্রয় নিতে শুরু করেছে।
জেলা প্রশাসন হতে জানা যায়, প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্গত মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে প্রসাশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights