খারগ দ্বীপে মার্কিন স্থল অভিযান উল্টো ফল বয়ে আনতে পারে, সামরিক বিশ্লেষকের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
অনলাইন ভার্সন
সংগৃহীত ছবি

ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খারগ দ্বীপে সম্ভাব্য মার্কিন স্থল অভিযান বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন সামরিক বিশেষজ্ঞরা। বিশেষ করে এই অভিযানে মার্কিন বাহিনীর ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের সিনিয়র অ্যানালিস্ট ম্যালকম ডেভিস সিএনএন-এর বেন হান্টেকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, মার্কিনিরা যদি দ্বীপে প্রবেশ করে তবে ইরানিরা সুবিধাজনক অবস্থানে থেকে পাল্টা আক্রমণ চালানোর সুযোগ পাবে, যার ফলে মার্কিন ক্যাজুয়ালিটি বা হতাহতের সংখ্যা হু হু করে বাড়তে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এই সংঘাত নিয়ে কিছুটা মিশ্র বার্তা দিচ্ছেন। একদিকে তিনি শান্তি আলোচনার অগ্রগতির কথা বলছেন, অন্যদিকে তেহরানের ৯০ শতাংশ তেল রফতানি নিয়ন্ত্রণকারী এই সুরক্ষিত দ্বীপে সামরিক অভিযানের পরিকল্পনাও খতিয়ে দেখছেন। এদিকে ইরানও বসে নেই; গত কয়েক সপ্তাহ ধরে তারা দ্বীপে অতিরিক্ত সৈন্য মোতায়েন, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদার এবং বিভিন্ন চোরাগোপ্তা ফাঁদ তৈরি করে সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

বিশ্লেষক ম্যালকম ডেভিস আরও সতর্ক করেছেন যে, আগামী এক সপ্তাহের মধ্যেই মার্কিন বাহিনী এই স্থল অভিযান শুরু করতে পারে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে শান্তি আলোচনা বা যুদ্ধ বন্ধের খবরগুলো মোটেও বিশ্বাসযোগ্য নয়, বরং অত্যন্ত অপরিণত। তিনি মনে করেন, খুব শিগগিরই যখন স্থল সেনারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে, তখন কূটনৈতিকভাবে এই সংকট সমাধানের আর কোনো পথ খোলা থাকবে না।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights